গাজীপুরে কারখানার আগুনে নিহত বেড়ে তিন
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানায় আগুনের ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মণ্ডল নতুন একজনের মরদেহ উদ্ধারের এ তথ্য জানান।
তিনি জানান, সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানাতে হবে।
নিহত তিন জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাট জেলার বাবলু মিয়ার ছেলে মজলুম মিয়া।
এদিকে রোববার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন দুই জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিলেন। মামুন আরও জানান, দুটি মরদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে, তাই পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তার ধারণা, প্রথম দিকের বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এসময় কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। এমনকি আশপাশের বসত বাড়ির লোকজন আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র নিরাপদ নিয়ে আসতে থাকেন। কারাখানায় মুর্হুমুহ বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে।
Parisreports / Parisreports
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী
ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭
‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’
হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!
ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ
জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ
মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা
তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু