শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৪:৩৮

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে চীন সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে দেশটি। সোমবার (৩০ জুন) বিকেলে চীন সফর নিয়ে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে নানা বিষয়ে কাজ করার আগ্রহ দেখানোর পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক। 

সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, চীন রোহিঙ্গা প্রত্যাবসানে কাজ করছে। তাদের আগ্রহ আছে তিস্তা প্রকল্পে কাজ করারও। 

বিএনপি মহাসচিব জানান, রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে চীনের আগ্রহের কথাও জানান বিএনপি মহাসচিব।

গেলো ২২ থেকে ২৫ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফর করেন। 

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের