শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৫ দুপুর ১০:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামী শনিবার, ২ আগস্ট হওয়ার কথা রয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। একই সঙ্গে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কাছে আমিরের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।

বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, আমাদের প্রিয় রাহবারের (নেতা) সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সবাই নফল ইবাদত করুন। নফল নামাজ, রোজা ও দান-সদকার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, আসন্ন জুমার দিন মসজিদে-মসজিদে আমরা সবাই মিলেমিশে দোয়া করতে পারি। যেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় আমিরকে পূর্ণ সুস্থতা দিয়ে আবার দ্বীনের ময়দানে ফিরিয়ে আনেন।

চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে জটিলতা ধরা পড়েছে। এ কারণে তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে সবার কাছে আমিরের জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের