ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৪০৮
দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগের ৩৭, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, রাজশাহী বিভাগে ৫২, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৫ জন, যাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২২০ জন, যার মধ্যে ১৩ হাজার ৬৪৫ জন পুরুষ ও নয় হাজার ৫৭৫ জন নারী।
Parisreports / Parisreports
বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
ঢামেক চিকিৎসক-শিক্ষার্থী মারামারি
১৯ দিনে হামে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর
চলতি মাসে হামে ১২ শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮
২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৫ রোগীর মৃত্যু, হাসপাতালে ৭৯২
ঢাকা মেডিকেলের হোস্টেলে পলেস্তারা খসে পড়ল শিক্ষার্থীর বেডে
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের প্রাণহানি
ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল
ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯