শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২৫ রাত ১:৩

রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ অক্টোবর)  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানা ঝটিকা মিছিল সংগঠক ও তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর কবির (৫৪), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন (৪৭), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামী লীগের সক্রিয় সংগঠক মো. মকবুল হোসেন (৫৮), ঢাকা মহানগর ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বাবু (৬৪), ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন (৪৮), নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. রাহাদ চৌধুরী (২৫), বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (৬০) ও তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাজীব (৩৬)।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ডিবি উত্তরা-বিভাগের একটি টিম বিমানবন্দর থানাধীন সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করে। একই দিনে কলাবাগানের গ্রীনরোড সমরিতা হাসপাতালের সামনে থেকে আবু সাঈদ স্বপনকে গ্রেফতার করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

একই দিন রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং ব্লক-সি এলাকার নিজ বাসা থেকে মো. মকবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময়ে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে আতিকুর রহমান বাবুকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, রাতেই গুলশান থানাধীন নদ্দা এলাকা থেকে মনির হোসেনকে, শাহ আলী থানা এলাকা থেকে রাহাদ চৌধুরীকে এবং বেইলি রোড এলাকা থেকে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার ও মো. রাজীবকে গ্রেফতার করা হয়।

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের