ঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি দেবে আইজাকায়া
বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জাপানি রেস্টুরেন্ট আইজাকায়া সফলভাবে ড্রোন ব্যবহার করে খাবার সরবরাহের প্রথম পরীক্ষাটি সম্পন্ন করেছে।
ঢাকায় একদিনের এই পরীক্ষামূলক কার্যক্রমে প্রথমবারের মতো আকাশপথে দ্রুত ও নির্ভুলভাবে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়। এই সাফল্য দেশের প্রযুক্তি ও খাদ্য শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে এবং ভবিষ্যতে ড্রোনভিত্তিক ডেলিভারির বিশাল সম্ভাবনা তৈরি করেছে।
আইজাকায়া টিম জানায়, এই ট্রায়ালটির উদ্দেশ্য ছিল শেখা, পরীক্ষা করা, এবং সীমা অতিক্রম করা। আজকের এই ছোট্ট পদক্ষেপই ভবিষ্যতে ড্রোন ডেলিভারিকে একটি সাধারণ বিষয় হিসেবে গড়ে তুলতে পারে। আমরা সামনে আরও অনেক বড় কিছু দেখার অপেক্ষায় আছি।
পরীক্ষামূলক এই ডেলিভারিতে আইজাকায়া বাস্তব পরিস্থিতিতে বিভিন্ন প্রযুক্তিগত দিক যাচাই করেছে। যেমন- GPS নির্ভুলতা, উড্ডয়ন স্থিতিশীলতা, প্যাকেজিং এবং খাবারের তাপমাত্রা ধরে রাখার সক্ষমতা। যা ভবিষ্যতে বৃহৎ পরিসরে এই মডেলটি বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদিও সীমিত এলাকায় সীমিতসংখ্যক গ্রাহক এই সেবাটি উপভোগের সুযোগ পান, তবুও প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব ইতিবাচক। অনেকেই বলেছেন, এটি ছিল দ্রুত, ঝামেলাহীন এবং রোমাঞ্চকর এক অভিজ্ঞতা— যা শুধু ডেলিভারির সময় কমায়নি, বরং যানজটে ভরা শহর ঢাকায় খাদ্য সরবরাহ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে।
Parisreports / Parisreports
একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
দেশে বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ
রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট
কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি
বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান
বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি