শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

অসহায় নারীর ব্যাংক ঋণ শোধ করলো জামায়াত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২৫ রাত ৯:৪১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণের বোঝা থেকে হাসিনা বেগম নামের এক অসহায় নারীকে মুক্ত করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রোববার (১৬ নভেম্বর) ব্যাংকের তিরনইহাট শাখায় উপস্থিত হয়ে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন ওই নারীর ঋণের ৮০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করেন। 

জানা যায়, হাসিনা বেগমের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে। তিনি ওই এলাকার মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীর স্ত্রী।

জানা গেছে, হাসিনা বেগম ২০২২ সালে মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। তার স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হয়। মানুষের বাড়িতে কাজ করে তিনি কষ্ট করে ১৫ হাজার টাকা পরিশোধ করেন। 

এদিকে, গত ২৫ মার্চ তার অজান্তেই ব্যাংকে ঋণ নবায়ন করে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি দেখানো হয়। পরে চক্রবৃদ্ধি সুদে ঋণের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫৩৩ টাকায়। সংসার চালাতে হিমশিম খাওয়া হাসিনার পক্ষে এই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে তার ঋণ পরিশোধের উদ্যোগ নেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

হাসিনা বেগম বলেন, আমার স্বামী মানসিক ভারসাম্যহীন, নিজের উপার্জনে সংসার চালাই। বিপদে পড়ে ঋণ নিয়েছিলাম, কিন্তু পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলাম। জামায়াতে ইসলামী ঋণের সব টাকা থেকে দিয়ে আমাকে ঋণমুক্ত করেছে- এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। 

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের