শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী রদবদল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২৫ বিকাল ৭:২২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। চট্টগ্রাম ৪, ১০ ও ১১ আসনে এই রদবদল আনা হয়েছে।

এরমধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।

এদিকে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর পরিবর্তে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে সাঈদ আল নোমানকে। অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। এরপর গত ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

সবমিলিয়ে এ পর্যন্ত মোট ২৭৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৭ আসনেও যথাসময়ে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের