১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান
আগামী ১৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফর করবেন, সেখান থেকে ১৮ জানুয়ারি যাবেন চট্টগ্রামে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সূত্র তারেক রহমানের সফরের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুয়ায়ী, ১৭ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন, সেখানে শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তার কবর জিয়ারত করবেন। কক্সবাজার থেকে ১৮ জানুয়ারি যাবেন চট্টগ্রামে। চট্টগ্রাম নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
মিডিয়া সেল জানিয়েছে, এ সফরে তারেক রহমান কোনো নির্বাচনি প্রচারণা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। এ ছাড়া সফরকালে কোথাও কোনো পথসভা, জনসমাবেশ বা বক্তব্যের কর্মসূচিও নেই।
প্রায় দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে যাচ্ছেন—এ খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে চট্টগ্রাম বিএনপির নেতারা জানিয়েছেন। তবে ১৯ জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান।
Parisreports / Parisreports
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ