‘দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখালেও ৫ মাসেও তেমন পরিবর্তন হয়নি’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতিকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। কিন্তু বিগত ৫ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। দেশের মানুষ রাজনৈতিক হানাহানি, ভঙ্গুর আইনশৃঙ্খলা, দলীয় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্র সংগঠনের তাণ্ডব, জবরদখল, ধর্ষণ, হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, লুটতরাজ ও সিন্ডিকেটের অবসান চায়। তারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে চরমোনাইয়ের বুখাইনগর বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, আমরা আশাবাদী যথাসময়ে কঠিন ও কার্যকর পদক্ষেপ নিলে তারা সফল হবেন। আগে একদল চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট করে জনগণের রক্ত চুষে নিতো, এখন অন্য দল এগুলো নিয়ন্ত্রণ করছে। দেশের আইনশৃঙ্খখলা পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা নিতে হবে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশ পরিচালনায় সবার আগে প্রয়োজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের, তাই উপদেষ্টা নির্বাচনে তারা আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন খাতে ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ভালো ও যোগ্য লোকদের স্থলাভিষিক্ত করতে হবে। দেশের সাধারণ জনগণই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারাকারীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন। গণমাধ্যমে হস্তক্ষেপ বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে।
Parisreports / Parisreports
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ