শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে হারিকেনের গতিতে ছড়াচ্ছে দাবানল


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-১-২০২৫ রাত ১২:১৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (০৮ জানুয়ারি) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বড় শহরটির আশপাশে দাবানলে এরই মধ্যে দেড় হাজারের বেশি বাড়িঘর পুড়ে গেছে। নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন এক লাখের বেশি মানুষ। ওই অঞ্চলে বাতাসের গতি হারিকেনের মতো।

লস অ্যাঞ্জেলেসের অদূরে অভিজাত এলাকা প্যাসিফিক পালিসাদেস। হলিউডের অনেক তারকা সেখানে বসবাস করেন। তীব্র গতির বাতাসের কারণে ওই এলাকায় আগুনের গোলা এক বাড়ি থেকে লাফিয়ে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিস বিভাগের প্রধান অ্যান্থনি মেরন জানান, দাবানল ঠেকাতে তার কর্মীরা হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। কিন্তু না, লস অ্যাঞ্জেলেস কাউন্টির সব বিভাগ মিলেও আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপণকর্মী নেই যে এই দাবানল সামাল দেয়া যাবে।

বুধবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত দাবানলে প্যাসিফিক পালিসাদেস এলাকার প্রায় ১৬ হাজার একর ভূমি পুড়ে গেছে। সেই সঙ্গে পুড়ে গেছে প্রায় এক হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

অন্যদিকে নগরের উত্তরের আলতাদেনা এলাকার চারপাশে অন্য একটি দাবানলে প্রায় ১০ হাজার ৬০০ একর জমি পুড়ে গেছে। সেখানে শহরতলির সড়কগুলোয়ও দাবানল ছড়িয়ে পড়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু