শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ১:১৮

‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এখন থেকে চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর। 

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি অবহিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্যরা।

পরে যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে এলেন সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান। মুহূর্তেই সেখানে আবেগঘন মধুর পরিবেশ তৈরি হয়। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দরের বাইরে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে লন্ডরে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

Parisreports / Parisreports

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের