ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি
দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। সংসদেই সব বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) শ্বেতপত্র এবং অতঃপর শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা জানান।
তিনি জানান, রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। ঋণ খেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামীতে আওয়ামী লীগ নির্বাচন আসবে কি-না তা দেশের জনগণই ঠিক করবে। রোহিঙ্গাদের ফেরাতে চীন এবং ভারতের সঙ্গে বিগত সরকার আলোচনা করেনি বলেও জানান তিনি।
দ্রুত নির্বাচনের জন্য কেন অন্তর্বর্তী সরকারকে চাপ দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। অতীতের সব ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি নীতিমালা সাজাচ্ছে বলেও জানান তিনি।
Parisreports / Parisreports
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ