ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়েছে। আর চুক্তির প্রথমদিনই আজ রোববার (১৯ জানুয়ারি) তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। গাজার সায়রা স্কয়ারে এই জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও, এটি তিন ঘণ্টা বিলম্ব হয়। এই সময়ের মধ্যে হামলা চালিয়ে ২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা। মূলত হামাস তিন জিম্মির নামের তালিকা না দেওয়ায় নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর করেনি ইসরায়েল। এরপর নামের তালিকা দেওয়ার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
এরপরই বাস্ত্যচ্যুত সাধারণ ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফেরা শুরু করেন। যদিও অনেকের বাড়ির কোনো অস্তিত্ব নেই। তবে কেউ কেউ বলেছেন, বিধ্বস্ত বাড়ির ওপরই তাঁবু তৈরি করে সেখানে থাকবেন। তারা চান নিজেদের চিরচেনা এলাকায় ফিরে যেতে। তারা চান আবারও প্রতিবেশীদের সঙ্গে, আত্মীয়-স্বজনদের সঙ্গে আগের মতো সময় কাটাতে।
জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের এক জ্যেষ্ঠ নেতা। তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী, তিন নারী জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “পশ্চিম গাজা সিটির আল রিমাল এলাকার আল-সারায় স্কয়ারে তিন নারী জিম্মিকে আনুষ্ঠানিকভাবে রেকক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। রেডক্রসের সদস্যরা জিম্মিদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। এরপরই তাদের তুলে দেওয়া হয়।”
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত