৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল
মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সোমবার (২০ জানুয়ারি) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে টেলিবার্তা লিমিটেড, র্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত সাতটি প্রতিষ্ঠানের ‘লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নবায়নের জন্য আবেদন না করায় সেগুলোর লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো।
সুতরাং বাতিলকৃত লাইসেন্সের অধীনে যেকোনও কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ, বলা হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া বাতিলকৃত লাইসেন্সের মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
Parisreports / Parisreports
আইকনিক ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল
টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে ইনফিনিক্স
‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন
গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো
সুবর্ণচরের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা কর্মশালা
এনইআইআর সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
গ্রামের নারীদের হাতে তৈরি হচ্ছে মোবাইল ফোন
আইফোন ১৭-তে কী আছে?