ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না
নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না। বলেন, ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব যায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে। জনগণ দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, সেইদিন যেন আর ফিরে না আসে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর পরশুরামে গেল আগস্টের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীতীরের বল্লার মুখ বাঁধ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ীবাঁধ নির্মাণের দাবি জানান।
জামাত আমির বলেন, কোনো দেশ এভাবে নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলতে পারে না। এটার নজির নেই। এ সময় তার সাথে জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাসুম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই মুুহুরী নদীর এই বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অন্যায়ভাবে কেটে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে ফেনীসহ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়ে।
Parisreports / Parisreports
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ