শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের দামে আবার রেকর্ড 


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৪ রাত ২:২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ডিমের পাইকারি দাম একের পর এক রেকর্ড ভাঙছে। বিশেষ করে ডিম দেয়—এমন মুরগির মধ্যে বার্ড ফ্লু আরও ছড়িয়ে পড়ার কারণে ডিমের উৎপাদন কমে গেছে। আর বাজারে ডিমের সরবরাহ কমেছে এমন এক সময়ে, যখন ক্রিসমাস ও অন্যান্য উৎসবজনিত ছুটিকে সামনে রেখে কেক বানাতে মানুষ ডিম কেনা বাড়িয়ে দিয়েছে।

মার্কিন ভোক্তারা এমনিতেই মূল্যস্ফীতি নিয়ে হাঁসফাঁস অবস্থার মধ্যে রয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে অনেক পণ্যের মূল্য আরও বাড়বে—এমন আশঙ্কার মধ্যে দিন কাটছে ভোক্তাদের। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মেক্সিকো ও চীন থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি সেই হুমকি বাস্তবায়ন করলে পণ্যের দাম বাড়বে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোয় গত বুধবার বড় ডিমের পাইকারী দাম ডজনপ্রতি ৫ ডলার ৫৭ সেন্টে উঠেছে। এক বছর আগের তুলনায় এই দাম ১৫০ শতাংশ বেশি। এর আগে ডিমের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল ২০২২ সালের ডিসেম্বরে। তখন প্রতি ডজন বড় ডিম রেকর্ড ৫ ডলার ৪৬ সেন্টে বিক্রি হয়েছে বলে উপাত্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান এক্সপানা জানিয়েছে।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু