যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে চট্টগ্রাম সমিতি ইউকে-এর সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে নবনিযুক্ত মাননীয় হাইকমিশনার আবিদা ইসলাম-এর সাথে চট্টগ্রাম সমিতি ইউকে-এর নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামবাসীর প্রাচীনতম সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি ইউকে এর পক্ষ থেকে নবনিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সমিতির সম্মানিত চেয়ারপারসন জনাব নাজিম উদ্দিন মাননীয় হাইকমিশনারকে সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশি কমিউনিটির জন্য এনআইডি কার্ড, পাসপোর্ট, নো ভিসাসহ অন্যান্য সেবার মান উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
মাননীয় হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশি কমিউনিটির সেবা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং হাই কমিশনের কার্যক্রমকে আরও সফলভাবে সম্পন্ন করার জন্য তাঁর প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।
সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম সমিতি ইউকে-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির চেয়ারপারসন নাজিম উদ্দিন, ভাইস চেয়ারপারসন সেলিম হোসাইন, জেনারেল সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া, ট্রেজারার আব্দুল মান্নান এবং পাবলিক রিলেশন সেক্রেটারি ইফতেখার চৌধুরী।
বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় হাইকমিশনার আবিদা ইসলাম এবং ডেপুটি হাই কমিশনার হয়রত আলী খান।
এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশি কমিউনিটির সেবামূলক কার্যক্রমের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে গণ্য হচ্ছে।
Parisreports / Parisreports
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত