বুধবার, ১৭ জুন, ২০২৬

টানা ২ দিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৫ রাত ৮:২৬

চৈত্রের আগেই দাপটে রয়েছে তাপমাত্রা। গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ। সর্বত্রই যেন তাই স্বস্তির বৃষ্টির অপেক্ষা। এই অবস্থায় টানা ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, শনি ও রোববার (১৫-১৬ মার্চ) দেশের ২ বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সোমবার (১৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এরমধ্যে শনিবার রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর রোববার সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তবে বৃষ্টি হলেও এ দু’দিন তাপমাত্রার দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। যদিও এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন রোববার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর সোমবার দিনের সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৪ মার্চ) রাজশাহীর বাঘাবাড়ীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকেও দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার