পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি মরিয়ম নামে একটি জাহাজ। চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে দুই ধাপে পাকিস্তান থেকে এলো ৫২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল। শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৩১ জানুয়ারি সম্পাদিত জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এর আগে গত ৫ মার্চ পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভেড়ে ‘এমভি সিবি’ নামে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। প্রথম চালানে এসেছে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতর জানিয়েছে, পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয়।
Parisreports / Parisreports
রাজধানীতে কালবৈশাখী ঝড়, শিলা ও বজ্রসহ ভারী বৃষ্টি
ঈদের লম্বা ছুটির পর চেনা রূপে ফিরছে ঢাকা
ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা
চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি
বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি
সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার