ঢাকা থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে। সকালে স্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। যদিও এখন ঢাকা স্টেশনের আপ ও ডাউন দুটি লাইনই সচল হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন।
তিনি বলেন, দুপুর ২টায় ঢাকা স্টেশনের আপ ও ডাউন লাইন ক্লিয়ার হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ডাউন লাইনে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১টার পর শুধু আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এর ফলে স্টেশনে থাকা ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
স্টেশনের শিডিউল বোর্ডে বিলম্বের তালিকায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এবং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস।
Parisreports / Parisreports
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি