ইফতার অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেল থেকেপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির দুটি পক্ষই আজ বুধবার নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ চত্বরে ইফতারের জন্য স্থান নির্ধারণ করে। বিকেলে দুই পক্ষই শক্তির জানান দিতে মিছিল করে।
এক পর্যায়ে বিকাল সাড়ে চারটার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের অনেকেই নান্দাইল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল পাঁচটায় ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা ছাত্তার জানান, দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ও সাধারণ মানুষের জানমাল এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Parisreports / Parisreports
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না