মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১-২০২৬ বিকাল ৭:৪

ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দ্বীপের নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরির উদ্বোধন করেন। এরপর দল দুইটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধন উপলক্ষ্যে নলছিরা ঘাটে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা। তখন পাল্টাপাল্টি স্লোগান দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

নৌবাহিনী ও পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায়, থানা, এসপি ও ডিসি অফিস ঘেরাও করার মতো কর্মসূচি দেয়ার কথা জানান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় আব্দুল হান্নান মাসউদ।

অন্যদিকে, বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা