ট্রাম্প প্রশাসন প্রতিদিন ১ হাজার ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি করছে!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা প্রোগ্রামের অধীনে প্রতিদিন ১ হাজার ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি করা হচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ খুলে দিচ্ছে। পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগের শর্তে এই বিশেষ ভিসা দেওয়া হচ্ছে। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত এই উদ্যোগটি আগের ইভি-৫ ইনভেস্টর ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ‘অল-ইন পডকাস্ট’-এ বলেন, বিশ্বজুড়ে প্রায় ৩ দশমিক ৭ কোটি সম্ভাব্য ক্রেতা রয়েছেন, এবং প্রশাসন এক মিলিয়ন ভিসা বিক্রির লক্ষ্য নিয়েছে।
লুটনিক বলেন, বিশ্বে ৩৭ মিলিয়ন মানুষ রয়েছেন যারা এই কার্ড কিনতে সক্ষম... প্রেসিডেন্ট মনে করেন, আমরা এক মিলিয়ন বিক্রি করতে পারবো। তিনি আরো জানান, বিলিয়নিয়ার জন পলসন এই পরিকল্পনার অন্যতম রূপকার, আর প্রযুক্তি অবকাঠামো তৈরিতে ইলন মাস্ক যুক্ত রয়েছেন।
এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের জন্য বিশাল রাজস্ব আনার সম্ভাবনা তৈরি করলেও নাগরিকত্বের বিনিময়ে অর্থ গ্রহণের নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, এটি ধনী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা তৈরি করছে, যখন অন্যদিকে প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।
এদিকে, এই ভিসা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প প্রশাসন এটিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই বাস্তবায়ন করার পরিকল্পনা করছে। ট্রাম্প এটিকে তার বৃহত্তর অভিবাসন নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।
Parisreports / Parisreports
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০