যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতার তোয়াক্কা না করে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (৩১ অক্টোবর) তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
খামেনি বলেন, শত্রুদের যেকোনো নতুন ‘সন্ত্রাসী হামলা’ রুখে দেয়ার সময় ও শর্ত ইরান নিজেই নির্ধারণ করবে। একই সঙ্গে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করারও নির্দেশ দেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী ও ইসরায়েলের সংসদ নির্বাচন চলাকালে নতুন করে ইরানে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, নতুন যেকোনো মার্কিন হামলা সংঘাতকে কেবল আরও বড় পরিসরে ছড়িয়ে দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে বিস্তারিত উল্লেখ না করে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) যদি জায়নবাদীদের (ইসরায়েল) চাপে পড়ে এবং তাদের সন্তুষ্ট করার চেষ্টা হিসেবে আবারও এ অঞ্চলে নতুন কোনো অ্যাডভেঞ্চারে লিপ্ত হন, তবে যুদ্ধের দাবানল নিঃসন্দেহে অনেক বড় পরিসরে ছড়িয়ে পড়বে।’
একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা আমাদের জনগণের ক্ষতি করার দুঃসাহস করবে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
Parisreports / Parisreports
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২
গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন