রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরারসহ ২ গণমাধ্যমকর্মী নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৩-২০২৫ সকাল ৯:৭

গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যমকর্মী প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে একজন ছিলেন আলজাজিরার সাংবাদিক। তাদের মধ্যে একজন আল-জাজিরার সাংবাদিক। তার নাম হোসাম শাবাত। সোমবার (২৪ মার্চ) গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানান, বেইত লাহিয়ার পূর্বাংশে হোসাম শাবাতকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা হয়।

আল-জাজিরার আরেক সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, এর আগেও অন্য একটি ইসরায়েলি হামলায় হোসাম শাবাত আহত হয়েছিলেন। আর এবার কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই হোসামের গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে, একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডে সংবাদপত্রের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হন।

আবু আযজুম বলেন, “মনসুর তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিলেন এবং সেখানে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এই হামলাও কোনো পূর্ব সতর্কতা ছাড়া ছিল।’

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২০৮ জনে পৌঁছেছে।

Parisreports / Parisreports

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ