মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মা অসুস্থ, জরুরি ভিত্তিতে ঢাকায় কোকোর স্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৪-২০২৫ দুপুর ১০:২৭

মায়ের অসুস্থতার খবরে জরুরি ভিত্তিতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। রোববার (৩০ মার্চ) ঢাকায় পৌঁছেছেন তিনি। যদিও এবার ঈদুল ফিতর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে কাটানোর কথা ছিল তার।

শর্মিলা রহমান ঢাকায় এলেও তার দুই মেয়ে লন্ডনে দাদির সঙ্গে ঈদ উদযাপন করছেন বলেও জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৈয়দা শর্মিলা রহমানের মা মোকারেমা রেজা অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ মায়ের অসুস্থতার খবরে তিনি জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছেন। শায়রুল জানান, আরাফাত রহমান কোকোর শ্বশুর মৃত এম এইচ হাসান রাজা। তার শাশুড়ির বয়স ৭০ বছর।

এর আগে চলতি বছরে ৮ জানুয়ারিতে ঢাকা থেকে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যান।

উল্লেখ্য, খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে রয়েছেন।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার