বুধবার, ১ এপ্রিল, ২০২৬

গাজায় ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৪-২০২৫ বিকাল ৭:৩৮

গাজায় গত ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আজ রোববার (৬ এপ্রিল) এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময়ে বোমা ও ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত এক লাখ ১৫ হাজার ৩৩৮ মানুষ।

আল জাজিরার প্রতিবেদন বলছে, রাতভর ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটিতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাবা ও মেয়েও রয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

এছাড়া, গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলের আর্টিলারি শেলের আঘাতে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর খান ইউনিসে নয় জনকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের হামলায় ১ হাজার ৩০৯ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছে তিন হাজার ১৮৪ জন।

Parisreports / Parisreports

ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির