২৬ ম্যাচ পর হারের মুখ দেখলো লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে হারের স্বাদ কেমন, তা হয়তো ভুলতে বসেছিল লিভারপুল। আজ লন্ডনে ফুলহাম সেই স্বাদ উপহার দিলো পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিকে। এতে ২৬ ম্যাচ পর প্রথম হারের মুখ দেখলো সালাহরা।
রোববার (৬ এপ্রিল) ক্রাভেন কটেজে ১৪ মিনিটের এক ঝড়ে লিভারপুলকে লন্ডভন্ড করে দিয়েছে ফুলহাম। আর্জেন্টাইন আলেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গোলে লিভারপুল শুরুতেই এগিয়ে গেলেও রায়ান সেসেগনন, আলেক্স আইয়োবি এবং রদ্রিগো মুনিজ গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন। ২৩ থেকে ৩৭— এই ১৪ মিনিটেই গোল তিনটি হজম করে আর্নে স্লটের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে লিভারপুল ফিরে আসার প্রবল চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। লুইস দিয়াজ একটি গোল শোধ করলে ম্যাচে রোমাঞ্চ তৈরি হয় বটে কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি অলরেডরা।
এই পরাজয়ের পর ৩১ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিভারপুল। সমান ম্যাচ খেলা আর্সেনাল রয়েছে ১১ পয়েন্ট পিছিয়ে। গতকাল এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ায় গানাররা।
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য