ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শেখ মোরসালিনের দেয়া একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর সুখবর পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০–তে।
হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে হামজা-জামালদের। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে তা ছিল ৮৯৪.০৬।
২০১৬ সালের ২ জুনের পর এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র্যাঙ্ক এটিই। সেবার ১৮১তম অবস্থানে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
অপরদিকে, বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের । ১৩৬ থেকে ১৪২–এ নেমেছে তারা। নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ (১৮২)।
যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের অন্য স্থানেও এসেছে পরিবর্তন। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। তারা পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। ৮ নম্বরে বেলজিয়াম ও ৯-এ রয়েছে জার্মানি।
Parisreports / Parisreports
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো