শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২৬ রাত ৯:২৯

নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আগামী রোববার রাতে স্পেনের বিপক্ষে নিজ দেশের শিরোপা নির্ধারণী লড়াইটা তিনি বাড়িতে বসেই উপভোগ করতে চান।

ব্যক্তিগত কুসংস্কার নিয়ে বৃহস্পতিবার এল অবজারভাদর রেডিওকে মিলেই জানান, এবারের বিশ্বকাপ চলাকালীন প্রেসিডেন্টের বাসভবন থেকে খেলা দেখার যে ‘সৌভাগ্যের রীতি’ তিনি মেনে আসছেন, সেটি ‘কোনো অবস্থাতেই’ ভাঙবেন না।

বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট | চ্যানেল এস

শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের সময় তেল কোম্পানি ওয়াইপিএফ-এর একটি ভারী জ্যাকেট পরার অভ্যাসকেও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরে নিয়েছেন মিলেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা কোয়ার্টার ফাইনালেও তার গায়ে এই জ্যাকেট দেখা গেছে।

জ্যাকেটটি নিয়ে মিলেই বলেন, ‘যেহেতু অনেক ঠান্ডা ছিল এবং আমি হিটার চালু করিনি, তাই আমি তেল কোম্পানির একটি জ্যাকেট ব্যবহার করি। এটি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন আমাকে বেশ উষ্ণ রেখেছিল।’

কুসংস্কার মেনে ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

তিনি যোগ করেন, ‘আমি যখন এটি খুলে ফেলেছিলাম, তখন আমরা একটি গোল হজম করি। তাই আমি এটি আবার গায়ে জড়াই এবং এরপর থেকে আর খুলিনি।’

গত বুধবার রাতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তাদের প্রেসিডেন্ট মাঠে না গেলেও সেদিন গ্যালারিতে উপস্থিত থাকবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

Parisreports / Parisreports

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ