সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার
নেইমারের পরিবারের আর্থিক সহায়তায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর পাওনা প্রায় ১৭ লাখ পাউন্ড পরিশোধের পরই ক্লাবটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের অন্যতম ঐতিহাসিক এই ক্লাব।
ফলে এখন নতুন খেলোয়াড় নিবন্ধন ও দলবদলে আর কোনো বাধা নেই সান্তোসের। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর পথও খুলেছে। অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা সান্তোস এখন দল শক্তিশালী করে ঘুরে দাঁড়াতে চায়।
এরই মধ্যে করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দলটি। সেই ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন নেইমারও।
Parisreports / Parisreports
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন
মেসির বাবা আর নেই
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
Link Copied