এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব যত এগোচ্ছে, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তথা গোল্ডেন বুট জয়ের লড়াই ততই রোমাঞ্চকর হয়ে উঠছে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড গোলসংখ্যা বাড়িয়ে লিওনেল মেসির সিংহাসনে ভাগ বসালেও, শেষ ১৬-এর ম্যাচে মিশরের বিপক্ষে গোল করে আবারও এককভাবে তালিকার শীর্ষে ফিরে গেছেন আর্জেন্টাইন মহাতারকা ।
মিশরের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া আলবিসেলেস্তেদের ম্যাচে ফেরাতে দুর্দান্ত এক সমতাসূচক গোল করেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচে গোল করার পাশাপাশি বিশ্বমঞ্চে টানা ৯টি ম্যাচে গোল করার এক অনন্য ও অবিশ্বাস্য বিশ্বরেকর্ড নিজের করে নিলেন।
বর্তমানে ৫ ম্যাচে ৮ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে এক নম্বরে রয়েছেন মেসি। ১৯৫৮ সালের বিশ্বকাপে জাঁ ফন্তেইনের গড়া এক টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড স্পর্শ করতে মেসির প্রয়োজন আর মাত্র ৫টি গোল।
Parisreports / Parisreports
ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন
মেসির বাবা আর নেই
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি