সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্যারিসে সেন্টার কালচারাল মুসলমান ইডিএফ-এর আয়োজনে জমকালো ঈদ পুনর্মিলনী


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ৮-৪-২০২৫ বিকাল ৫:৫৮

ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘সেন্টার কালচারাল মুসলমান ইডিএফ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ৬ এপ্রিল, প্যারিসের উপকণ্ঠ স্তা-এর বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও কালচারাল সেন্টারের হলরুমে এই উৎসব মুখর আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বটি ছিলো বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু, যা মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের।

দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন হাফেজ কারী বেলায়েত হোসাইন খান। এরপর ইমরান আহমেদের সঞ্চালনায় ও গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন, সিসিএন সভাপতি নুরুল ইসলাম, এবং অন্যান্য অতিথিরা। ঈদ উপলক্ষে অনুভূতি ব্যক্ত করেন প্রবাসী কমিউনিটির বিশিষ্টজন তোফায়েল শিপু, সাকিব সিদ্দিকী, সোহেল আহমেদ, হাবীবুল্লাহ বাহার, সাইফুর রহমান ও নাজমুল ইসলাম কোরেশি।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিলো প্রাণবন্ত ও চমকপ্রদ। সাংবাদিক ও সাংস্কৃতিক বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নূরুল ইসলাম এবং সংগীতশিল্পী ওমর ফারুকের যৌথ পরিকল্পনা ও পরিচালনায় প্যারিস শিল্পী গোষ্ঠী ও প্যারিস থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় সংগীত, কবিতা আবৃত্তি, নাটিকা এবং দর্শক অংশগ্রহণমূলক পর্ব। দেশীয় সংস্কৃতির সৌরভে ভরপুর এই পরিবেশনা গভীরভাবে আবেগাপ্লুত করে তোলে দর্শক প্রবাসীদের।

উল্লেখ্য, এমন আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতি ও শিকড়ের বন্ধন আরও দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।

Parisreports / Parisreports

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত 

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক