শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৬:২৬

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর।

রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি ও  দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ সভাপতি বিশিষ্ট ক্রিড়া সাংবাদিক জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া, দপ্তর সম্পাদক ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক কায়ছার মাহমুদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

নবগঠিত কমিটির নেতারা বলেন, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সাফল্যের সংবাদ আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

Parisreports / Parisreports

ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন

ভাষার বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের পথে বাংলাদেশি নারীরা

ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু