নাইজেরিয়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৮, আহত ২১
নাইজেরিয়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৮ জন। সেইসাথে আহত হয়েছে আরও ২১ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১২ এপ্রিল) দেশটির উত্তর-পূর্বে বর্নো প্রদেশের একটি বাসে বিস্ফোরণের দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরেই এলাকাটির নিরাপত্তা জোরদারের জন্য কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছেন শহরটির গভর্নর।
অঞ্চলটিতে প্রায়ই নিরাপত্তা স্থাপনা ও বেসামরিক জনগণের ওপর হামলা চালায় ইসলামপন্থি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। ল্যান্ডমাইন বিস্ফোরণ সেখানে প্রায় নিয়মিত ঘটনা।
এছাড়া বিভিন্ন সময় স্কুল শিক্ষার্থীদের অপহরণের ঘটনাও ঘটেছে বহুবার। এর আগে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের একসাথে কয়েকশ’ স্কুলশিক্ষার্থীকে অপহরণের ঘটনা আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে।
Parisreports / Parisreports
ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান
ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের
সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান
ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত
ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা
ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর
ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির
Link Copied