বুধবার, ২২ জুলাই, ২০২৬

ইরানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৮


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২৫ সকাল ৬:৩৬

দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৮০০ জন আহত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে, শনিবার (২৬ এপ্রিল) সকালে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, কাছের অফিসগুলির জানালা ভেঙে যায়। ঘটনাস্থল থেকে অনেক ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে মানুষ দৌড়াচ্ছে এবং অনেক মানুষ রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে।

iran

বিবিসির যাচাইকৃত ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে যে, বিস্ফোরণের সাথে সাথে আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, আগুন লাগার পর এবং সংরক্ষিত ‘দাহ্য পদার্থ’ ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।

শহীদ রাজাই বন্দর ইরানের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত টার্মিনাল, যার মাধ্যমে দেশের বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ চলাচল করে।

Parisreports / Parisreports

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ