বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৫ রাত ৮:৫৬

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ যেন থামছেই না। এবার পাকিস্তানি পণ্য আমদানিতে দিল্লির নিষেধাজ্ঞার জবাব দিলো ইসলামাবাদ। নিজেদের সমুদ্রবন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটি।

শনিবার (৩ মে) মধ্যরাতে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ জারি করে। দেশটির সংবাদমাধ্যম ডন’র বরাতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে জানানো হয়, এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে ঢুকতে পারবে না। কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানের সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, গতকাল শনিবার পাকিস্তান থেকে সব ধরণের আমদানি নিষিদ্ধ করে ভারত। ভারতের সরকার জানায়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে। কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলসহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত।

Parisreports / Parisreports

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১