সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্যারিসে নারীকথা 

সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২৬ সকাল ৫:৪৬

নারীর প্রতি সম্মান, সমঅধিকার ও নারীর অবদানকে স্বীকৃতি জানিয়ে শিল্প-সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে প্যারিসের একটি হলে ‘নারীকথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই আলোকিত নারীকে ‘সাফ নারী সম্মাননা’ প্রদান করা হয়। এর মধ্যে আর্ট, ফটোগ্রাফি ও টেক্সটাইল ডিজাইনে অবদানের জন্য নীলুফার জাহান এবং শিক্ষা, সাহিত্য ও সমাজ উন্নয়নে অবদানের জন্য হাসনাত জাহান এ সম্মাননায় ভূষিত হন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের জীবন ও কর্ম নিয়ে পৃথক প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন প্যারিস-এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয় (প্যারিস-১২)-এর এআই ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মারসেলা হেন্ডারসন-পিল এবং সাফ’র প্রেসিডেন্ট, লেখক ও সাংবাদিক নয়ন এনকে।

সাফ কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন মনোচিকিৎসক ডা. জাহরিন নূপুর, সমাজকর্মী ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোরশেদ। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মুনির কাদের। অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলোচকরা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও নারী জাগরণে সবাইকে আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হবে। অনুষ্ঠানে নারীদের সংগ্রাম, সফলতার গল্প ও জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ‘দুই গুণী ব্যক্তিত্বকে সাফ নারী সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য তিনি সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

সম্মাননা পর্বের পাশাপাশি ‘পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন’ শীর্ষক সেমিনার, ফরাসি ভাষা শিক্ষা কোর্সের সনদ প্রদান এবং বাণিজ্যমেলার স্টল নিবন্ধন কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ফরাসিসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা