সুদানে হাসপাতালে বিমান হামলায় ৭ জন নিহত
সুদানের উত্তরের ওল্ড ফাঙ্গাক শহরের একটি হসপিটালে প্রাণঘাতী বিমান হামলায় অন্তত সাতজন নিহত। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। এ হামলায় শহরটির একমাত্র হাসপাতাল এবং ফার্মেসি ধ্বংস হয়ে গেছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দক্ষিণ সুদানে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রেসিডেন্ট সালভা কিরের মিত্র বাহিনী এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে।
জাতিসংঘ ইতোমধ্যে সতর্ক করে বলেছে, দক্ষিণ সুদান আবারও একটি পূর্ণমাত্রার গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ২০১১ সালে স্বাধীনতা লাভের পর দেশটি একাধিকবার রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে।
বিশেষ করে দিনকা জাতিগোষ্ঠীর কিরের অনুগত বাহিনী এবং নুয়ের জাতিগোষ্ঠীর মাচারের বাহিনীর মধ্যে সংঘর্ষে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।
হাসপাতালে এই হামলা সাম্প্রতিক মাসগুলোতে সরকার-নেতৃত্বাধীন আক্রমণের ধারাবাহিকতা। ২০২৫ এর মার্চ থেকেই সরকারি বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে।
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত