রবিবার, ২৬ জুলাই, ২০২৬

লিটন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ৫-৫-২০২৫ রাত ৩:৫৪

বেশ কিছুদিন ধরেই সময় খারাপ যাচ্ছিল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে আঙুলের চোটে পড়ে না খেলেই ফিরে এসেছেন। কিন্তু খারাপ সময় যে সাময়িক, তা প্রমাণ হলো আরও একবার। ব্যাটার লিটন দাসের কাছে খবর এলো, তিনি জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

রোববার (৪ মে) বিকেলে মিরপুরে তাঁদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, লিটনই কাঁধেই চড়ছে অধিনায়কত্বের দায়িত্ব। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এরআগে চারটি টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে লিটনের।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান।

মেহেদীকে সহ–অধিনায়ক কেন করা হলো, এমন প্রশ্নে নাজমূল আবেদীন ফাহিম বলেন, শুধু এই দুটি সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে দেখা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন তারা।

Parisreports / Parisreports

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য