বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গুজরাটে ভারী বৃষ্টিপাতে ১৪ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৫-২০২৫ সকাল ৫:৩২

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে বর্ষা মৌসুম শুরুর আগেই গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে ১৪ জন নিহত এবং ১৬ আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাজ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মৌসুমি ঝড়ে গাছ পড়ে রয়েছে, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক বজ্রপাতে একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পাকিস্তান এবং ভারতের রাজস্থান রাজ্যে ব্যাপক আকারে বাতাস সঞ্চালনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটে আরও বৃষ্টি, বজ্রপাত এবং বাতাসের গতিবেগ বাড়তে পারে। স্থানীয় কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, অসময়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ১৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

গুজরাট তুলা, জিরা এবং চালের উতপাদনের একটি প্রধান অঞ্চল। রাজ্যের কৃষি বিভাগের সচিব অঞ্জু শর্মা বলেন, ‘আমরা ফসলের ক্ষতির প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’ তিনি বলেন, ‘জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে আজই তাদের প্রতিবেদন পাঠাবে।’

উল্লেখ্য, গত এপ্রিল মাসে পূর্ব ও মধ্য ভারত এবং নেপালের কিছু অংশে অসময়ের ভারী বৃষ্টিপাতের ফলে ১০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল ।

Parisreports / Parisreports

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত

ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত আমিরাতের

কলকাতায় আবাসিক হোটেলে আগুন: বাংলাদেশিসহ নিহত ৯

বাংলাদেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য বিতর্কিত যোগগুরু রামদেবের

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ইরানের সাথে সমঝোতা-স্মারকের মেয়াদ শেষ

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম

একই দিনে ইন্দোনেশিয়ায় দুই ভূমিকম্প; নিহত অন্তত ৪৭

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হাসিনার কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি