ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত
ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও এবার টানা ছুটির সুখবর পেলেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। কোরবানির ঈদ সামনে রেখে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৬ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায়।
তবে ছুটির এই সময়কাল ঘিরে রয়েছে কিছু বিশেষ ব্যতিক্রম। ১৭ মে (শনিবার) এবং ২৪ মে (শনিবার) অফিস খোলা থাকবে। অর্থাৎ ছুটি টানা হলেও এই দুই দিন কর্মদিবস হিসেবে ধরা হবে বলে নিশ্চিত করেছেন শফিকুল আলম।
এ ঘোষণার ফলে সরকারি কর্মচারীরা যেমন ঈদের আনন্দে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন, তেমনি যাত্রাবিরতিহীন ছুটি পরিকল্পনায় দেশের বহু মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
এর আগে, চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ভোগ করেছেন সরকারি কর্মচারীরা। ঈদের প্রধান ছুটি ছাড়াও নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়ানো হয়েছিল।
ঈদুল ফিতরের ঠিক আগেই ছিল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ওই দিন ছিল সরকারি ছুটি। ২৭ মার্চ অফিস খোলা থাকলেও তার পরদিন থেকেই শুরু হয় ঈদের ছুটি। ফলে সেবারও প্রায় টানা ছুটি পেয়েছিল মানুষ।
Parisreports / Parisreports
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ