পাকিস্তানে হামলায় ৭০ জন নিহত: ভারতীয় গণমাধ্যম
ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ভূখণ্ডের বিভিন্ন স্থানে অন্তত ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। বুধবার (৭ মে) সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
এনডিটিভির সরকারি সূত্র বলছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’।
ভারতের সরকারি সূত্র জানিয়েছে, মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল - এই নয়টি স্থানকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত শিবিরগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে পাকিস্তানের দাবি, ভারত বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং দুটি মসজিদও তাদের লক্ষ্যবস্তু ছিল। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিন বছরের শিশু ও বেশ কয়েকজন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৬ জন।
এই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাল্টা আক্রমণের দাবি করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, তাদের সেনাবাহিনী ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়াও, পাকিস্তানের ভূখণ্ডে পাক বাহিনীর হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
Parisreports / Parisreports
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২
গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স