‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি সব মায়ের’
চট্টগ্রামে র্যাবের এক সিনিয়র সহকারী পরিচালক নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার নাম পলাশ সাহা, তিনি বিসিএস ৩৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে পলাশ সাহা আত্মহত্যা করেছেন। বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শহরের চান্দগাঁও র্যাব ক্যাম্পে মারা যান পলাশ সাহা। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
ওই চিরকুটে উল্লেখ করা হয়, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’
চান্দগাঁও র্যাবের এক কর্মকর্তা জানান, পলাশ সাহা পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। বুধবার ১১টার পর র্যাবের চান্দগাঁও ক্যাম্পের সবাই একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পলাশ সাহা নিজ কার্যালয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র্যাব সদস্যরা তার কক্ষে যান এবং তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ওই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।
গোপালগঞ্জ জেলার বাসিন্দা পলাশ সাহা এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।
Parisreports / Parisreports
উত্তরায় ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ
তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির
মুছাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেফতার ৩: ডিবি
পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি
ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
পাকিস্তানের অনুমোদন পেল বিমানের ঢাকা-করাচি ফ্লাইট