চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা
চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার (৯ মে) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
তারা জানায়, বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল হচ্ছে! আমরা আশঙ্কা করছি, মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় সকল প্যারামিটার উপস্থিত থাকতে পারে। এতে আগামী ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন সৃষ্টি হতে পারে। যা ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে পরবর্তী চার-পাঁচ দিনে পর্যায়ক্রমে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, মে মাসের তৃতীয় সপ্তাহে গভীর সাগরে বিচরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ সময়ে আবহাওয়া অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
Parisreports / Parisreports
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ