মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৩:৪২

রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুরে নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী।

দেখতে পেয়ে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠীরা জানান, ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পরে তাদের পরীক্ষা। আজ তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিলেন তারা। হঠাৎ কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে সহপাঠী ও স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার