বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল (শুক্রবার) রাতে র্যাব-১ তাকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে। গুলশান বিভাগে তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সেখানে তাকে হস্তান্তর করেছি।
২০১৪ সালের ৯ এপ্রিল তৎকালীন সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মৃত্যুবরণ করলে তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।
Parisreports / Parisreports
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
Link Copied