রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লঞ্চের যাত্রী সেজে মদ পাচার, গ্রেফতার ১


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৫-২০২৫ রাত ৮:৪৬

ভোরের আলো ফোটার আগেই পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর হঠাৎ অভিযান। সোমবার সকাল ৬টায় নুরাইনপুর লঞ্চঘাটে পৌঁছামাত্রই ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালাইয়াগামী এম ভি ঈগল-৫ লঞ্চ ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ বোতল দেশীয় মদ। গ্রেফতার করা হয় কালাইয়া ইউনিয়নের বাসিন্দা হাচান ওরফে চেউয়া হাচানকে।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আগে থেকেই নজরে ছিলেন হাচান।

জানা গেছে, তিনি রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন। কালাইয়া-ঢাকা নৌরুটে মাদক বহনের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশার কথা জানান স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান যমুনা নিউজকে বলেন, গ্রেফতার মাদক কারবারি হাচানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Parisreports / Parisreports

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা