চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কানাইমাদারী এলাকা এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা হলো- বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মুবিনের ছোট ভাই মো. মনছুর আলীর ছেলে আলাপ হোসেন এবং তাদের ছোট বোন রানু আক্তারের ছেলে মো. রায়হান। নিহত উভয়ের বয়স ছিল পাঁচ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।
সন্তানদের দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবার ও আশপাশের লোকজন চার্চে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়।
একই পরিবারের সমবয়সী দুই শিশুর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পুরো বরকল ইউনিয়নজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু জাফর বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। খেলাধুলা করার সময় সবার অগোচরে পুকুরে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে।
Parisreports / Parisreports
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা